সুপ্রিমকোর্ট

করবেট টাইগার রিজার্ভে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court) সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যকে করবেট টাইগার রিজার্ভে (Corbett Tiger Reserve) নির্মাণ কাজ এবং অবৈধভাবে গাছ কাটার ফলে হওয়া পরিবেশগত ক্ষতি দ্রুত মেরামত ও পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে।

প্রধান বিচারপতি বি আর গাভাই, বিচারপতি বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ এই রায় দিয়েছে। আদালতের নির্দেশ, তিন মাসের মধ্যে চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনকে নিশ্চিত করতে হবে যেন রিজার্ভের মধ্যে থাকা সমস্ত অননুমোদিত বা অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়।

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, উত্তরাখণ্ড সরকার যে পরিবেশ পুনরুদ্ধারের পরিকল্পনা তৈরি করবে, সেটির তত্ত্বাবধান করবে সেন্ট্রাল এমপাওয়ার্ড কমিটি (CEC)।

বাঘ সাফারি (Tiger Safari) সংক্রান্ত বিষয়েও আদালত একাধিক নির্দেশিকা জারি করেছে। আদালত বলেছে যে, সাফারি কার্যক্রম ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA)-র ২০১৯ সালের নিয়ম মেনে হতে হবে। রিজার্ভের মধ্যে শুধুমাত্র ইকো-ট্যুরিজম অনুমোদিত হবে এবং তিন মাসের মধ্যে একটি বাঘ সংরক্ষণ পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট করবেট জাতীয় উদ্যানে পরিবেশ ধ্বংসের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত এবং বিভাগীয় বন কর্মকর্তা (DFO) কিষাণ চাঁদকে তিরস্কার করেছিল। আজকের রায়ে মূলত সেই ক্ষতি পূরণের দিকেই জোর দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button